মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না। একই সঙ্গে দেশটি ভয়াবহ মানবিক সংকটের মধ্যেও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ব্যর্থ ইসলামি প্রজাতন্ত্র ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিচ্ছে না। একই সময়ে তারা বিক্ষোভকারীদের হত্যা করছে, এমনকি যারা বিক্ষোভ করছে না তাদেরও—এমন মাত্রায়, যা আগে দেখা যায়নি। এটি নজিরবিহীন এক মানবিক সংকট এবং এটি এখনই বন্ধ করতে হবে।

0 মন্তব্যসমূহ