সিলেট: সিলেটের শাহপরাণ থানা এলাকায় বিয়ানীবাজারের ইউপি সদস্য শাহাব উদ্দিন হত্যা মামলার প্রধান আসামিজালালকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে সাথে নিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করাহয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহাব উদ্দিন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আসামি জালালকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, জালালকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী এইঅস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। শাহাব উদ্দিন হত্যার নেপথ্যে থাকা কারণ জানতে ও অন্য কোনো সহযোগী জড়িত আছে কিনা, তা বের করতে আসামি জালালকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শাহাব উদ্দিন বিয়ানীবাজারের একজন ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডের ঘটনায়এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রধান আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যেস্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, মামলার আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হচ্ছে।

0 মন্তব্যসমূহ