Header Ads Widget

সিলেটে রাজমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: স্ত্রীকে দায়ী করছে পরিবার, অনলাইন জুয়ার অভিযোগ অস্বীকার।

সিলেট মহানগরীর শাহপরান থানাধীন শিবগঞ্জ মজুমদার পাড়া থেকে তুহিন নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত তুহিন জকিগঞ্জ উপজেলার বীরশ্রী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
তুহিনের এই রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, টাকার জন্য তুহিনকে হত্যা করেছেন তাঁর স্ত্রী। তবে সব অভিযোগ অস্বীকার করে তুহিনের স্ত্রী জানান, তিনি এই ঘটনায় কোনোভাবেই জড়িত নন। তাঁর পাল্টা দাবি, তুহিন অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং জুয়া খেলার বিষয়টি জানা সত্ত্বেও তিনি সহ্য করে এতদিন সংসার চালিয়ে এসেছেন।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা স্ত্রীর এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। তাঁদের দাবি, তুহিন অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং রাজমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কোনোভাবেই অনলাইন জুয়ার সাথে জড়িত ছিলেন না।
ঘটনাটির আসল কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ